বরিশালে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পিএম

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়েসহ একই পরিবারে তিনজন মারা গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ডালমরা গ্রামে এই ঘটনা ঘটেছে। 

নিহতেরা হলো- স্থানীয় রিয়াজ মোল্লার স্ত্রী মোসাম্মত জিনিয়া বেগম (৩১), তাঁর মেয়ে রেজমি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলের একটি ডোবায় পল্লীবিদ‍্যুতের একটি তার পড়ে ছিল। সালমান মোল্লা গাছ থেকে লেবু আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়। তার চিৎকারে বোন রেজমি এগিয়ে আসলে সেও বিদ্যুতায়িত হয়। পরে সন্তানদের বাঁচাতে গিয়ে মা জিনিয়াও বিদ্যুতায়িত হয়ে মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন।

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কম্পানির সঙ্গে আজ চুক্তি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল জলিলের (৭০) নামের এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ঘণ্টার ব্যবধানে তাঁর স্ত্রী আমিনা বেগমও (৬০) মারা যান। গতকাল মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর