উপজেলা নির্বাচন

বরিশাল-বাকেরগঞ্জে ৬৬ শতাংশ কেন্দ্র গুরুত্বপূর্ণ চিহ্নিত

আপডেট : ০৫ মে ২০২৪, ০১:৫৬ পিএম

বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে এবার ৬৬ শতাংশ ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগও আছে প্রার্থীদের। নির্বাচনে সহিংসতা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

প্রথম ধাপের উপজেলা নির্বাচন ঘিরে প্রচার চলছে বরিশাল সদর ও বাকেরগঞ্জে। সদরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১২ জন। বাকেরগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় জন।

তবে নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে প্রার্থীদের। এর মধ্যে সদর উপজেলার কাগাসুর ইউনিয়নে ২৯ এপ্রিল সংঘাতে জড়ান চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক মামুন এবং এস এম জাকির হোসেনের সমর্থকেরা। ১ মে দুই পক্ষের সংঘর্ষ হয় জাগুয়া ইউনিয়নে।

স্থানীয়রা বলছেন, সংঘর্ষ, মতবিভেদ সবকিছু ছাপিয়ে জনগণ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে ভোট দিতে যেতে পারে এটাই তাদের চাওয়া।

বরিশাল সদরের ৬৮টি কেন্দ্রের মধ্যে ৪৭টি এবং বাকেরগঞ্জের ১১৩ ভোটকেন্দ্রের মধ্যে ৭৩টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন ঘিরে সংঘাত ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই উপজেলায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার জিহাদুল কবির জানান, সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। যেখানে নির্ধারিত আছে ছয় শ পুলিশ সদস্য সেখানে মোতায়েন থাকবে ১২ শ পুলিশ। ৪০টি মোবাইল টিম কাজ করবে ভোটের দিন। প্রতিটি ইউনিয়নে বসানো হয়েছে চেকপোস্ট।

বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, বাকেরগঞ্জ উপজেলার দ্বিপাঞ্চলের ১৫টি কেন্দ্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানকার ১১৩টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৭৩টি। নির্বাচনে কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না।

বরিশাল সদর ও বাকেরগঞ্জে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ ৮ মে। দুই উপজেলায় ভোটার ৭ লাখ ৬৯ হাজার।

রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মিত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি (কয়লা) নিয়ে আসে একাধিক লাইটারেজ জাহাজ দিয়ে পণ্য খালাসের আড়ালে মাদক সরবরাহসহ লাখ লাখ টাকার চোরাই তেলের বাণিজ্যের চক্র...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর