উপজেলা নির্বাচন

বরিশালের দুই উপজেলায় ৬০ শতাংশ কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ

আপডেট : ১৬ মে ২০২৪, ১১:০০ এএম

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে বরিশালের হিজলা এবং মুলাদীতে এবারে ৬০ শতাংশ ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক উপজেলায় এবার দুই পরিবার থেকে চার জন প্রার্থী হয়েছেন।

দ্বিতীয় ধাপে আগামী ২১ মে বরিশালের হিজলা ও মুলাদী উপজেলায় অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। এ নির্বাচন প্রসঙ্গে এলাকার ভোটাররা বলছেন, গেল ৮ মে বরিশালে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচনের মতোই তারা নির্বাচন চান। প্রার্থীরা স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। অন্যবারের তুলনায় এবারে নির্বাচনী পরিবেশ ভালো। আগের মতো ত্রাস নেই, নিরিবিলি পরিবেশে সবাই সুন্দর নির্বাচনের আশা নিয়ে আছে। তবে শুরুর দিকে মোটরসাইকেলের মহড়া ছিল, এখন একেবারেই শান্ত।

হিজলা উপজেলায় দুই বাড়ি থেকে প্রার্থী হয়েছেন চার জন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের প্রতিদ্বন্দ্বী হয়েছেন তাঁরই ভাই উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার।

এদিকে আপন চাচা দেলোয়ার হোসেন ফারুক ঢালীর বিপরীতে প্রার্থী হয়েছেন তাঁরই ভাতিজা নুরুল ইসলাম রাজু ঢালী।

নির্বাচন প্রসঙ্গে নুরুল ইসলাম রাজু ঢালী বলেন, ‘বাবার পথ ধরে নির্বাচনে এসেছি। আমার বিপরীতে আমার চাচাও প্রার্থী হয়েছেন। শেষ পর্যন্ত চাচা ভাতিজা এক মঞ্চে আসব।’

সুলতান মাহমুদ টিপু সিকদার ও আলতাফ মাহমুদ দিপু সিকদারের ছোট ভাই মেহেদি হাসান শামিম সিকদার বলেন, ‘আমার দুই ভাই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে আমাদের পরিবার থেকে শেষ পর্যন্ত একজন প্রার্থী জয়ী হয়।’

নদীঘেরা হিজলা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের তিনটি পদে প্রার্থী রয়েছেন ১২ জন। একইভাবে মুলাদী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের তিনটি পদে প্রার্থী রয়েছেন সাত জন। এই ২১ প্রার্থীর জন্য আছেন দুই উপজেলায় ৩ লাখ ৫ হাজার ১৬৯ জন ভোটার। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে সবখানেই এবার শান্ত ভোট হবে এবং ভোটাররা কেন্দ্রে আসবে।

বরিশাল জেলা পরিষদের সদস্য পণ্ডিত সামসুদ্দিন আহমেদ বলেন, ‘ভাই ভাই, চাচা-ভাতিজা নির্বাচন করছেন বলেই এখন একটা উৎসবমুখর পরিবেশ। বরিশালের সুষ্ঠু নির্বাচনের ছোঁয়া এখানেও লেগেছে। এ জন্যই এখানে ভোট কাস্ট হবে বেশি। এবার দুটো উপজেলার দায়িত্বে থাকবে বরিশাল জেলা পুলিশ। নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত ফোর্স মোতায়েনের কথা বলা হয়েছে।’

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, হিজলার ৪৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯টি এবং মুলাদী উপজেলার ৭২টি কেন্দ্রের মধ্যে ৫৪টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ৬০ শতাংশ কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেখানে নির্ধারিত আছে ১৪শ পুলিশ। এ ছাড়া থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), নৌ পুলিশ, আনসার, কোস্ট গার্ডের পাশাপাশি অন্তত ৪০টি মোবাইল টিম।

কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে আলোচিত ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আসামির বোন ও দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড দিয়েছেন...
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’–হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো হয়তো বৃহৎ কোনো শিল্প নয়, তবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর