বরিশালে ১১ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা, গ্রেপ্তাররা মুক্ত

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১২:৩৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশালে পুলিশের করা ১১টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এসব মামলায় যাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, তাঁরাও জামিনে মুক্তি পেয়েছেন। এর ফলে মামলাগুলোর কোনো কার্যকারিতা থাকছে না। 

গত ১৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৩ হাজার ৭০০ জনকে আসামি করে এই ১১টি মামলা করে বরিশালের পুলিশ। গ্রেপ্তার করা হয় অন্তত ৬৫ জনকে। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামিনে মুক্তি পান তাঁরা।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই থানায় চারটি মামলা করা হয়েছিল। আমরা যথারীতি তদন্ত কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছিলাম। তাঁদের মাধ্যমে জানা যায়, সে মামলাগুলো সঠিক ছিল না। এ জন্য চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। এসব মামলার আসামিরা এরইমধ্যে জামিনে মুক্ত রয়েছেন।’

এ ছাড়া ছাত্র আন্দোলনের সময় মুলাদী, হিজলা, বাকেরগঞ্জ ও বানারিপাড়া থানায় প্রায় ২০০ জনকে আসামি করে চারটি মামলা হয়। এগুলোরও চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। বিমানবন্দর থানায় এবং বন্দর থানায় মামলা হয়েছে আরও তিনটি।

এ বিষয়ে বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ বলেন, আসলে কোনো চাপের মুখে নয় বরং সাক্ষ্য, প্রমাণ ও তথ্যাদি না পাওয়ায় জেলা পর্যায়ের চার থানার চারটি মামলায়ই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আসলে হামলার প্রস্তুতি ও হামলার চেষ্টা করার মতো অভিযোগে মামলাগুলো হয়েছিল।

কোনো সত্যতা না পাওয়ায় মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে পুলিশ।

মামলা প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম বলেন, ‘মামলাগুলো তদন্ত করেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আমরা এমনটা করেছি।’

‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে আলোচিত ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আসামির বোন ও দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড দিয়েছেন...
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’–হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কম্পানির সঙ্গে আজ চুক্তি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হবে।
পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর