চুরির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম

পিরোজপুরের নাজিরপুরে আয়রন ব্রিজের মালামাল চুরির অভিযোগে এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে নাজিরপুর থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানের নাম বেলায়েত হোসেন বুলু (৬০)। তিনি নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান  এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। 

জানা যায়, বেলায়েত হোসেন বুলু মাটিভাংগা ইউনিয়নের পরিত্যক্ত আয়রন ব্রিজের মালামাল চুরির পর বিক্রি করে দেন। সরকারি মালামাল আত্মসাতের অভিযোগে ২০২২ সালে তাঁর নামে একটি মামলা দায়ের করে উপজেলা পরিষদ। মামলার প্রেক্ষি‌তে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তা‌রি পরোয়ানা জা‌রি হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যানের নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠান।’

এ বিষ‌য়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার বলেন, ‘মামলার বিষয়টি উপজেলা পরিষদের।’

সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
লোডিং...

এলাকার খবর