পিরোজপুরে জামায়াত নেতার মামলায় ওলামালীগ নেতা গ্রেপ্তার 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পিএম

পিরোজপুরের নাজিরপুরে জামায়াতে ইসলামীর নেতার বিস্ফোরক আইনের মামলায় স্থানীয় আওয়ামী ওলামালীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. বজলুর রহমান ওরফে চুন্নু (৫০) নামের এই নেতাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে উপজেলা সদর থেকে নাজিরপুর থানা পুলিশ চুন্নুকে গ্রেপ্তার করে। আদালতে তোলার পর বিচারক তাঁকে কারাগারে পাঠান।

গত ১৫ অক্টোবর উপজেলা জামায়াত নেতা মোকলেসুর রহমান বাদী হয়ে নাজিপুর থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার ওলামালীগ নেতা মো. বজলুর রহমান ওরফে চুন্নু নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত সেরজন আলী মৃধার ছেলে। তিনি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ওলামালীগের সহ-সভাপতি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মাহমুদ ভুইয়া ফরিদ বলেন, ‘বিস্ফোরক আইনের মামলায় অভিযান চালিয়ে সোমবার রাতে মো. বজলুর রহমান ওরফে চুন্নুকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ আদালতে পাঠানো হয়েছে।’ 

সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
লোডিং...

এলাকার খবর