২৭ বছর পর অসুস্থ মাকে দেখতে এসে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

পিরোজপুরের নাজিরপুরে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুসকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার ১ নম্বর মাটিভাংগা ইউনিয়নের উত্তর বানিয়ারী এলাকায় দীর্ঘ ২৭ বছর পর অসুস্থ মাকে দেখতে আসলে পুলিশ তাকে গেপ্তার করে। 

গ্রেপ্তারের পর আসামি আব্দুল কুদ্দুসকে আদালতে প্রেরণ করা হয়েছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আসামি আব্দুল কুদ্দুস উত্তর বানিয়ারী গ্রামের মান্নান হাওলাদার এর ছেলে। 

পুলিশ জানায়, আসামি কুদ্দুস ঝালকাঠির মানপাশা গ্রামে আনোয়ার মোল্লার বাড়িতে দীর্ঘদিন ডেইলি লেবার হিসেবে কাজ করতেন সেই সুবাদে তার মেয়ে শাহনাজের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি তার পরিবার ও জানতে পারে। পরে চট্টগ্রাম শহরে নিয়ে ২০ হাজার টাকা মোহরানা বেঁধে ইসলামিক বিধি বিধান মোতাবেক বিবাহ করেন। শাহনাজের পিতা আনোয়ার মোল্লা সম্পদশালী হওয়ায় কৌশলে মেয়েকে বাড়িতে নিয়ে যান এবং আদালতে মামলা করেন। এ বিষয়ে সাজাপ্রাপ্ত আসামি কিছুই জানেন না বলে জানিয়েছেন। ওই সময় বাড়ি ত্যাগ করে যাওয়ার পরে আর বাড়ি ফেরেনি আব্দুল কুদ্দুস। মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে মাকে দেখতে এসে অবশেষে আটক হয়েছে।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ জানান, ৯৮ সালে ঝালকাঠি জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত আসামি আব্দুল কুদ্দুসকে এ সাজা দেন। তবে, আসামি দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার পরে আজ গ্রেপ্তার হয়েছে। এ সংবাদটি সোর্সের মাধ্যমে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ওয়ারেন্ট কারী অফিসারকে দিয়ে দ্রুত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আসামিকে ধরে থানায় আনেন এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
লোডিং...

এলাকার খবর