পিরোজপুরে আগুনে পুড়ল ৮ দোকান

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে ৮টি দোকান আগুনে পুড়ে গেছে। উপজেলার শ্রীরামকাঠী বাজারে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার সময় শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ মোট ৮টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের প্রত্যেকের দোকানেই মালামাল ছিল। তাঁরা তাঁদের কোনো মালামালই রক্ষ করতে পারেননি। এতে তাঁদের কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা তাঁদের।

আগুনে পুড়ে গেছে ৮টি দোকান। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন, ‘আগুন লাগার খবর শুনে আসতে আসতে আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।

সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
লোডিং...

এলাকার খবর