পিরোজপুরের গৃহবধূকে হত্যার অভিযোগ  

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পিএম

পিরোজপুরের নাজিরপুরে জান্নাতুল ফেরদাউস (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জান্নাতুল ফেরদাউস উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের মো. ইসমাইল হোসেনের স্ত্রী।   

নিহতের মা পারভীন বেগমের অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তিনি জানান, গত আড়াই বছর আগে তার মেয়ের সঙ্গে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের সময় স্বামীর পরিবারের চাহিদা মতো যৌতুক দেওয়া হয়। কিন্তু বিয়ের পরে বিভিন্ন সময়  ইসমাইল জান্নাতুলকে আরও যৌতুকের দাবিতে মারধরসহ পরিবারের লোকজন নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করতেন।  

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, ‘ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’

তবে নিহতের স্বামী ইসমাইল হোসেন হত্যার অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর স্ত্রী নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ জানান, ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
লোডিং...

এলাকার খবর