পটুয়াখালীতে স্ত্রী নুরজাহান বেগম (৪৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী নুর মোহাম্মদ হাওলাদারের বিরুদ্ধে। উপজেলার ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রামে গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে কথা হয় নিহত নুরজাহান বেগমের পুত্রবধূ রোজি আক্তার ও নুপুর আক্তারের সঙ্গে। তারা জানান, দ্বিতীয় বিয়ে করা নিয়ে নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে স্বামীর দ্বিতীয় বিয়া করার জন্য নুরজাহান বেগম তালাক চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পুত্রবধূদের মধ্যস্থতায় তাদের স্ত্রী নুরজাহান বেগমের কাছে ক্ষমা চান। এরপর সবাই ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে তাঁদের শাশুড়িকে হত্যা করে পালিয়ে যান তাঁদের শ্বশুর নুর মোহাম্মদ।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আসামি গ্রেপ্তার আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’



