পিরোজপুরে সাবেক মন্ত্রীসহ একাধিক আ. লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরে থাকা সাবেক মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়ির হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার রাত ৮টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত এসব হামলার ঘটনা ঘটেছে।

এ ছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীর ভাই নূরে আলম সিদ্দিকী শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাসের বাড়ি ও উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

পিরোজপুরের একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর করা হেয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহষ্পতিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের কাছে একত্রিত হয়। সেখান থেকে একটি মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের অফিস, সাবেক মন্ত্রী ও এমপি শ ম রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী শাহীনসহ অন্য নেতাদের  বাড়িতে হামলা করে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ ও ৬ আগস্ট এসব বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছিল। গত ৫ আগস্টের পর থেকে রেজাউল করিম আত্মগোপনে রয়েছেন।

এর আগে বুধবার রাতে পিরোজপুর সদরে থাকা সাবেক আরেক এমপি একেএমএ আউয়াল, সাবেক মেয়র হাবিবুর রহমান মালেক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে।

সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
লোডিং...

এলাকার খবর