নাজিরপুরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং দেশীয় অস্ত্রের মহড়া ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব মো. আবু হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সেখমাটিয়া  ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। আজ থেকে এই ইউনিয়নের  বিএনপির  সাংগঠনিক  কার্যক্রম নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত এবং লিখিত অভিযোগ পাওয়ায় এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নাজিরপুর উপজেলা বিএনপির এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থগিত করা হলো।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, ‘৩৫  সদস্য বিশিষ্ট ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু এ আহ্বায়ক কমিটির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় কমিটি স্থগিত করা হয়েছে।’

সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
লোডিং...

এলাকার খবর