মাদকাসক্ত ছেলেকে হত্যার পর বাবা-মায়ের আত্মসমর্পণ 

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৮:৫১ পিএম

বরিশালে মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বাবা ও মা। অভিযোগ উঠেছে, মাদকাসক্ত ছেলের অত্মাচার সহ্য করতে না এই ঘটনা ঘটিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার নাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম হাসান গাজী। আত্মসমর্পণ করা দুজন হলেন- হাসান গাজীর বাবা আবু জাফর গাজী এবং মা মোসা নাজমা বেগম।

নিহতের বড় বোন মানসুরা আকাতার শান্তা জানান, আজ সকালে তার ছোট ভাই হাসান গাজীর ফোনে কল আসে। এ সময় মোটরসাইকেলে তার বন্ধুরা রাস্তার ওপর দাঁড়িয়েছিল। ফোনকল পাওয়ার পরই হাসান ৫ হাজার টাকা দেওয়ার জন্য বাবা-মাকে চাপ দিতে থাকে। এ টাকা না দেওয়ায় সে বাবা মায়ের গায়ে হাত তোলে এবং ঘরে ভাঙচুর শুরু করে। একপর্যায় উপায়হীন হয়ে তার বাবা ঘরের কোনে রাখা একটি লোহার পাইপ দিয়ে আঘাত করলে সে মারা যায়। 

নিহত হাসান গাজীর মেঝ বোন সুমাইয়া আক্তার বলেন, ‘হাসান মাদকাসক্ত ছিল। নেশার জন্য সে প্রায়ই টাকা চাইতো। না তিলে মারধর ও ভাঙচুর করত। তাকে একবার পুলিশের ভয়ও দেখানো হয়, কিন্তু লাভ হয়নি। তাকে চাকরি জোগাড় করে পাঠানো হলেও কদিন পর সে আবার চলে আসে।’

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোজাম্মেল হোসেন জানান, তারা মরদেহ উদ্ধার করে বরিশালে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পাশাপাশি আত্মসমর্পণ করা দম্পতিকে থানায় আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রুজু হওয়ার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কম্পানির সঙ্গে আজ চুক্তি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল জলিলের (৭০) নামের এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ঘণ্টার ব্যবধানে তাঁর স্ত্রী আমিনা বেগমও (৬০) মারা যান। গতকাল মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর