চাঁদা না দেওয়ায় কোচিং সেন্টারে হামলার অভিযোগ, শিক্ষিকা আহত

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:২৩ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মকিমাবাদ বাজারে চাঁদা না দেওয়ায় কোচিং সেন্টারে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নীলিমা আক্তার (৫১) নামে এক শিক্ষক আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বিকেলে আহত অবস্থায় তাকে ঢাকায় আনা হয়।

আহত শিক্ষক নীলিমা আক্তারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কোচিং সেন্টার থেকে চাঁদা দাবি করে আসছিলেন চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়া। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাকির ডাকুয়ার নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র লোক কোচিং সেন্টারে ঢুকে হামলা চালায়। এ সময় লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাকে ও আরও কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে আহত করে। হামলাকারীরা কোচিং সেন্টারের চেয়ার, বেঞ্চ, ফ্যান, কম্পিউটার ভাঙচুর করে এবং অফিসিয়াল ক্যাশ থেকে টাকা লুট করে নিয়ে যায়।

নীলিমা আক্তার আরও জানান, এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রাথমিকভাবে আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় নীলিমা আক্তারকে ঢামেকে হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বরিশাল থেকে আহত ওই শিক্ষককে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি এখানে চিকিৎসাধীন আছেন।

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কম্পানির সঙ্গে আজ চুক্তি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল জলিলের (৭০) নামের এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ঘণ্টার ব্যবধানে তাঁর স্ত্রী আমিনা বেগমও (৬০) মারা যান। গতকাল মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর