টমটম চাপায় সন্তানের সামনে প্রাণ গেল মায়ের

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

পটুয়াখালী শহরের লতিফ স্কুল রোড এলাকায় সিমেন্টবাহী টমটমের চাপায় হোসনেয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা হয়।

নিহত হোসনেয়ারা বেগমের স্বামী ও তিন সন্তান রয়েছে।

নিহতের স্বামী মো. ফারুক শরীফ জানান, ভাড়া বাসা দেখার জন্য তার স্ত্রী ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। লতিফ স্কুল রোড এলাকার মসজিদের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি সিমেন্টবাহী টমটম দ্রুত গতিতে এসে তাকে চাঁপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা টমটম চালককে আটক করে পুলিশে খবর দেন। হোসনেয়ারা বেগমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  ডা. সৈকত হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে দুর্ঘটনাজনিত আঘাতের চিহ্ন রয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে টমটম ও চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ভাসুর আব্দুল হাকিমের...
যশোরের বেনাপোলে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মাসুমা আক্তার নামে এক শিক্ষার্থী। শোকের মধ্যেও বাবার স্বপ্ন পূরণের প্রত্যয়ে পরীক্ষাকেন্দ্রে যায় সে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার...
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস আয়োজিত ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে...
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন ওই নারী। এ সময় অভিযুক্ত শহিদুল ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে নিজের...
তীব্র গ্যাস সংকটে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহের অনুমতি চেয়েছে পোশাক শিল্পে দেশের বড় দুই ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও...
হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জনের নামে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা...
ইরানের টার্গেট লিস্টে কি এবার নিজেই নাম লেখাল সৌদি আরব? ট্রাম্পের মিত্রকে বাঁচাতে সরাসরি মাঠে নেমেছে আমেরিকা? ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড় কি সামলাতে পারবে রিয়াদ? নাকি আমেরিকার কথায় ইরাকে...
একটি তেলাপোকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটি তেলাপোকার প্রতীকই কাঁপিয়ে দিল ভারতের রাজনৈতিক অঙ্গন। যে আন্দোলনের শুরু মোবাইলের স্ক্রিনে, তা পৌঁছে যায় দিল্লির ক্ষমতার করিডোরে। নিট প্রশ্নপত্র ফাঁস,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর