কলাপাড়ায় ৯ ছানাসহ মা বালিহাঁস উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৯টি ছানাসহ মা বালিহাঁস উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্সের সদস্যরা। বন বিভাগের সহযোগিতায় রোববার বেলা তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকা থেকে এই বালিহাঁস উদ্ধার করা হয়। 

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ৯টি ছানাসহ মা বালিহাঁস উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্সের সদস্যরা। বন বিভাগের সহযোগিতায় রোববার বেলা তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকা থেকে এই বালিহাঁস উদ্ধার করা হয়। 

পাখিগুলোকে আটকে রাখা মাইনুদ্দিন শরীফ বলেন, ‘স্থানীয় একটি ডোবায় মা পাখিটি তার ছানাদের নিয়ে খেলা করছিল। এ সময় শিশুরা ঢিল মেরে এবং জাল দিয়ে পাখিগুলোকে ধরার চেষ্টা করে। পরে আমি আমার বোনের মাধ্যমে খবর পেয়ে দুদিন আগে ধরে এনে বাসায় অন্যান্য হাঁসের বাচ্চাদের সঙ্গে রাখি। না হলে অন্য কেউ ধরে নিয়ে মেরে ফেলতো। বাদুরতলী খালে এই হাঁসের ঝাক মাঝে মধ্যেই দেখা যায়। এর আগেও এই অতিথি পাখির বিচরণ দেখা গেছে।’ 

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য মাসুদ হাসান বলেন, ‘স্থানীয় সাংবাদিক নাহিদুল হক ও সাইফুল ইসলামের মাধ্যমে সংবাদ পেয়ে বনবিভাগের সহযোগিতায় ৯টি ছানাসহ এই মা পাখিকে উদ্ধার করা হয়েছে। ছানাগুলো একদমই ছোট হওয়ায় তাদের কিছুদিন শেডে রেখে পরিচর্যার পর অবমুক্ত করা হবে।’

বন্যপ্রাণী উদ্ধারকারী এই সদস্য আরও বলেন, ‘এটি একটি সরাইল প্রজাতির বালিহাঁস। ডিম দিতে এবং বাচ্চা ফোটানোর জন্য অতিথি এই পাখি লোকালয়ে আসে। তবে এরা প্রায় বিলুপ্তির পথে। তাই এদের সংরক্ষণের জন্য সরকারিভাবেও কঠোর নির্দেশনা রয়েছে।’ 

কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মনিরুল ইসলাম মনি জানান, খবর পেয়ে অ্যানিমেল লাভার্স সদস্যদের মাধ্যমে মা হাস এবং ছানাদের উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উপযুক্ত সময়ে প্রাণীগুলো বনে অবমুক্ত করা হবে।

কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর