পটুয়াখালীর হাসপাতালে তেলাপোকার উপদ্রব

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

পটুয়াখালীর আড়াইশো শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। ওয়ার্ডগুলোতে পোকার কারণে চরম স্বাস্থ্যঝুঁকি ও অস্বস্তিতে পড়েছেন তারা। বিপাকে চিকিৎসক-নার্সরাও। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।

হাসপাতালের ওয়ার্ড, করিডোর কিংবা রোগীদের শয্যা- সব জায়গায়ই তেলাপোকার উপদ্রব।

পটুয়াখালী আড়াইশো শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ করেই বেড়েছে এ উৎপাত। তবে বন্ধে নেওয়া হচ্ছে না কার্যকর ব্যবস্থা।

রাত হলেই বাড়ে উৎপাত। ঘুমিয়ে থাকা রোগীদের গায়ের ওপরেও উঠে পড়ে পোকা। খাবারেও হানা দিচ্ছে তেলাপোকা। ছড়িয়ে পড়ছে রোগ-জীবাণু। 

তেলাপোকা নিধনে কীটনাশক প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ রোগী ও স্বজনদের। যদিও নিয়মিত স্প্রে করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘তেলাপোকা নিধনে নিয়মিত স্প্রে করা হচ্ছে।’

চারতলা বিশিষ্ট হাসপাতালটিতে চিকিৎসার জন্য প্রতিদিন আসেন ৮০০ থেকে এক হাজার রোগী।

সারা বছর বিক্রি কম থাকলেও বর্ষায় নৌকার চাহিদা কিছুটা বাড়ে। তবে নদী-নালা ও খাল-বিল ভরাটে  এখন নৌকার প্রয়োজনীয়তা অনেক কম। এরকম নানা সংকটে চলছে মাদারীপুরের শিবচরের সুতারবাড়ির নৌকা কারিগরদের জীবিকা।...
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. রাসেলকে ফেনী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর থানার...
নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীতে হাতে ওয়াকিটকি নিয়ে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে পোশাক পরে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে...
বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর দ্রব্যমূল্য ও চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর...
রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমা নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টালিউড অভিনেতা জিৎ। দুই বছর আগে ঘটা করে সিনেমাটির ঘোষণা এলেও নানা জটিলতায় এত দিন শুটিং শুরু হয়নি। এবার জিৎ জানিয়ে...
১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী...
ঢাকার মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র‍্যাব। গডফাদারদের গ্রেপ্তার করায় আগের তুলনায় এলাকার পরিস্থিতি এখন অনেক বেশি স্থিতিশীল বলে দাবি সংস্থাটির। শুক্রবার বিকেলে রাজধানীর...
লোডিং...

এলাকার খবর