রামুতে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৪ 

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

কক্সবাজারের রামুর ঈদগড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। বুধবার ভোররাতে অভিযান চালিয়ে কারখানাটি থেকে দুই কারিগরসহ ৪ জনকে আটক করা হয়েছে। 

র‍্যাব–১৫ এর চালানো এ অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ১০টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান কারখানাটির প্রধান মনিরুল হক। 

র‍্যাব–১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘পৈতৃক পেশার সূত্র ধরে নিজেও অস্ত্র তৈরির দক্ষ কারিগর হয়ে উঠেছিলেন মনিরুল হক। এরপর কক্সবাজারের ঈদগড়ের গহীন পাহাড়ে গড়ে তোলেন কারখানা।’ 

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আটকদের মধ্যে মাঈন উদ্দিন ও জাফর সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে ডিমান্ড (অস্ত্রের চাহিদা) নিয়ে মনিরুল হককে জানাতেন। তারপর চাহিদা অনুযায়ী ৩০/৫০ হাজার টাকা দরে অস্ত্র সরবরাহ করা হতো।‘ 

‘এই কারখানা থেকে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আরসা, নবী হোসাইন গ্রুপসহ বিভিন্ন ডাকাত, অপহরণের সঙ্গে জড়িত গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করা হতো।’ যোগ করেন র‍্যাব–১৫ এর এই অধিনায়ক। 

কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি।...
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর