এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ সঠিক নয়: সূচনা

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৩৩ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা।

আজ শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভোট দিয়ে তাহসিন বাহার সূচনা এই দাবি করেন। বলেন, ‘এজেন্ট বের করে অভিযোগ ঠিক নয়, অপবাদ।’

তাহসিন বাহার সূচনা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

এর আগে শনিবার সকালে নগরীর হোচ্চামিয়া মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে মেয়র প্রার্থী বিএনপি নেতা মনিরুল হক সাক্কু অভিযোগ করে বলেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিছু কিছু কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়া হচ্ছে।

শনিবার সকাল ৮টা থেকে কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটারদের কেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। পাশাপাশি মেয়র প্রার্থীর সমর্থকদের ব্যাজ পরা লোকদের কেন্দ্রের বাইরে জড়ো হতে দেখা গেছে। এ ছাড়াও জোরালো উপস্থিতি দেখে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষ রয়েছে। ৯৬০টি ইভিএমের মাধ্যমে হচ্ছে ভোটগ্রহণ।

এই উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা লড়ছেন বাস প্রতীক নিয়ে। মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুর উর রহমান তানিম লড়ছেন হাতি প্রতীক নিয়ে। সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু লড়ছেন টেবিল ঘড়ি প্রতীকে। আরেক বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে লড়ছেন।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
লোডিং...

এলাকার খবর