পরিত্যক্ত লাইনে ঢুকে পড়েছিল ট্রেন, চালকের বুদ্ধিতে রক্ষা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ভুলবশত পরিত্যক্ত লাইনে ঢুকে পড়েছিল ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

এ ঘটনায় প্রায় ৩০ মিনিট বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তনগর ট্রেনটি নরুন্দি স্টেশনে প্রবেশ করে। ট্রেনটির দুই নম্বর লাইনে প্রবেশের কথা থাকলেও ভুলবশত সেটি পরিত্যক্ত তিন নম্বর লাইনে চলে যায়। স্টেশনের মাঝামাঝি গিয়ে লাইনের শেষ প্রান্তে ক্রস পিলার দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

পরে ট্রেনটি পেছনে সরিয়ে পয়েন্ট পরিবর্তন করে দুই নম্বর লাইনে নেওয়া হয়। এ প্রক্রিয়ায় প্রায় আধঘণ্টা সময় লাগে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী বকুল মিয়া জানান, ট্রেনটির দুই নম্বর লাইনে প্রবেশের কথা ছিল। কিন্তু সেটি তিন নম্বর লাইনে চলে যায়। তবে ট্রেনের গতি কম থাকায় এবং চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জানা গেছে, পাথর নামানোর জন্য তিন নম্বর লাইনের অর্ধেক অংশ সচল রাখা হয়েছে। এ লাইনের পয়েন্ট ম্যানুয়ালি পরিবর্তন করতে হয়।

পয়েন্টসম্যান মুজিবুর রহমান ভুল স্বীকার করে জানান, পাথরবাহী ট্রেন আসার কারণে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয়। এ কারণেই ভুলটি হয়েছে।

এ বিষয়ে নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী জানান, ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তনের কথা থাকলেও তা করা হয়নি। ভুলবশত ট্রেনটি তিন নম্বর লাইনে চলে গিয়েছিল। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।

অফিসকক্ষে ঝিমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করলেও পরিত্যক্ত লাইনে ট্রেন প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন স্টেশন মাস্টার ও সংশ্লিষ্ট কর্মচারীরা।

ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসায় ডাকাতির চেষ্টা করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ বাজার কারুলের দোকান এলাকায় তাদের আটক করা হয়।
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির দুটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ...
ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল...
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, চুক্তিতে যা আছে তাই থাকবে। বাংলাদেশ মনে করে, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে। সোমবার বিকেলে...
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে ৬৭০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। এমন পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর কাছে ক্রয়াদেশ চলে যাওয়ার আশঙ্কা...
আমেরিকাজুড়ে হ্যালোইনের ছুটিতে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৪ জন। রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস। 
শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর