নাসিরনগরে ব্রিজ ভেঙে ২৭ জন নিহতের খবরটি ভুয়া

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯:১৯ পিএম

‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ব্রিজ ভেঙে ব্রাস–ট্রাক খালে পড়ে ২৭ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে’ মর্মে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়ে। সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক মহাসড়কের একটি ব্রিজ ভেঙে গেছে বলে নানাজনের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়। তবে ইনডিপেনডেন্ট ডিজিটালের অনুসন্ধানে খবরটি ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে একটি জাতীয় দৈনিকের নাসিরনগর সংবাদদাতা আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক পোস্টের সূত্র ধরে অনেকেই এমন পোস্ট করে। এসব পোস্ট দ্রুত শেয়ারও করে অনেকে। মুহূর্তেই নাসিরনগর ও পাশের উপজেলা হবিগঞ্জের লাখাইসহ বিভিন্ন জায়গায় আলোচনার কেন্দ্রে চলে আসে এটি। স্থানীয়দের অনেকে নাসিরনগর সদরের উত্তর পাশের মহাখাল ব্রিজ এলাকায় ছুটে যায়। 

ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অংশ থেকে শুরু হওয়া একটি আঞ্চলিক মহাসড়ক নাসিরনগর হয়ে লাখাই উপজেলায় গিয়ে শেষ হয়েছে। সড়কটির নাসিরনগর অংশে অন্তত চারটি ব্রিজ অতি ঝুঁকিপূর্ণ। সম্প্রতি নাসিরনগরের বেণিপাড়া এলাকায় একটি ব্রিজের দুপাশের মাটি সরে গিয়ে ব্রিজটির মাঝামাঝি জোড়ার অংশ কিছুটা ফাঁকা হয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ঝুঁকিপূর্ণ ব্রিজ দ্রুত সংস্কারের বিষয়টি গত ২০ মার্চ জেলা প্রশাসনের সভায় তোলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

এ বিষয়ে গণসচেতনার উদ্দেশ্যে ফেসবুকে স্যাটায়ারধর্মী একটি পোস্ট করেন মাহমুদ, সঙ্গে ব্রিজ ভেঙে পড়ার কিছু ছবিও যুক্ত করা হয়। তবে গোল বাঁধে তাঁর লেখার শুরুর ‘ব্রেকিং নিউজ’ শব্দদ্বয় এবং ‘এই শোক সইবার নয়’ লাইনটি নিয়ে। ‘২৭ জন নিহত ৪৩ জন আহতের’ অংশ পড়ে কেউ কেউ হতভম্ব হয়ে পড়ে এবং পুরো পোস্ট না পড়েই নিজেরা একই রকম কথা লিখে ফেসবুকে পোস্ট করতে থাকে। অনেকেই শেয়ার করেছে। 

নাসিরনগরে ব্রিজ ভেঙে ২৭ জন নিহতের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে, তা ভুয়া। ছবি: ইনডিপেনডেন্ট আব্দুল্লাহ আল মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘ব্রেকিং নিউজ, এই শোক সইবার নয়। নাসিরনগরে ব্রিজ ভেঙে বাস-ট্রাক খালে, ২৭ জন নিহত। গুরুতর আহত আরও ৪৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মা-বাবার চোখের সামনে সন্তানের আর সন্তানের সামনে মা-বাবার লাশ। স্বজনদের আহাজারিতে সয়লাব চারপাশ– এমন একটা সংবাদই হয়তো অপেক্ষা করছে নাসিরনগরবাসীর সামনে। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দ্রুত মেরামত করা না হলে যেকোনো মুহূর্তেই ঘটতে পারে এমন দুর্ঘটনা। তখন শোক প্রকাশ করা ছাড়া কিছুই করার থাকবে না। হাজার কোটি টাকা দিয়েও দুর্ঘটনায় নিহত কাউকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। আশা করছি কর্তৃপক্ষ দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিত করবে।’  

মাহমুদের এই পোস্টের ‘নাসিরনগরে ব্রিজ ভেঙে বাস-ট্রাক খালে, ২৭ জন নিহত। গুরুতর আহত আরও ৪৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মা-বাবার চোখের সামনে সন্তানের আর সন্তানের সামনে মা-বাবার লাশ।’ অংশটুকু কপি করে নিজেদের ওয়ালে পোস্ট করে অনেকে। এসব পোস্ট শেয়ারও হয় কয়েক ডজন। 

এই পোস্টকারীদের একজন আল ইমরান। তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘অন্যদের ফেসবুক পোস্টে বিভ্রান্ত হয়েই এমন পোস্ট করেছিলাম। এটা একটা রিউমার ছিল।’

বিতর্কিত ফেসবুক পোস্টটি মুছে ফেলেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। এ বিষয়ে মাহমুদ ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আমি সচেতন করার উদ্দেশ্যেই পোস্টটি করেছিলাম। এটা নিয়ে এভাবে ভুল বোঝাবুঝি হচ্ছে দেখে সরিয়ে দিয়েছি।’ 

মাহমুদের পোস্টে যুক্ত ভেঙে পড়া বেইলি ব্রিজের ছবিটি যাচাই করেছে ইনডিপেনডেন্ট। দেখা গেছে, এটি বিদায়ী ২০২৩ সালের ২২ আগস্ট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা–আউশকান্দি–রাণীগঞ্জ সড়কের নলজোড় নদীর ওপরে নির্মিত কাটাগাং এলাকার বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে যাওয়ার ঘটনার ছবি। ওই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার দুজনেই নিহত হয়। 

ইনডিপেনডেন্টের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জাবেদ রহিম বিজন বলেন, ‘খবরটির সত্যতা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই এমন ভুয়া, অতিরঞ্জিত ও বিকৃত তথ্য প্রচার হয়। আমি মনে করি সাংবাদিক, লেখক ও সচেতন মানুষজনের কোনো কিছু পোস্ট করার আগে ভালোভাবে তথ্য যাচাই করা উচিত।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘খবরটি ভুয়া। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা আমাকে ফোন করে সত্যতা জানতে চেয়েছে। স্থানীয় একজন সাংবাদিক এমন পোস্ট করায় মানুষ বিভ্রান্ত হয়েছে। ওই সাংবাদিক ব্রেকিং নিউজ লিখে এমন পোস্ট করা মোটেও ঠিক হয়নি।’

এ বিষয়ে কথা বলতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুল হক ভূঁইয়ার সরকারি সেলফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

খুলনার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার জেলখানা ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 
রাজধানীর বনানীতে রান্নাঘরের গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী নাগরিক মিস কেইস্টিন ভার বুনাগ (৩৩) জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুনা বেগম নামের (৪০) এক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সৌদি আরবে আগুনে মৃত্যুর ৩ মাস পর সাত বাংলাদেশির মরদেহ আজ শনিবার দেশে এসেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৬ মরদেহগুলো নিয়ে সকাল ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  
মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় এক নবজাতকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। শনি ও রোববার রাখাইন ও কারেন্নি রাজ্যের ৪টি শহরে এসব হামলা চালানো হয়। 
গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ...
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন -বিইআরসি। এ নিয়ে চলতি বছরের ১০ মাসে বাড়ানো হয়েছে ৭৫৪ টাকা।
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, চুক্তিতে যা আছে তাই থাকবে। বাংলাদেশ মনে করে, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে। সোমবার বিকেলে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর