রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুনা বেগম নামের (৪০) এক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জের নমোপাড়ার বাসিন্দা।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
চলতি মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে মারা গেছে ২২ জন। বতমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।


