দুলাভাইকে কুপিয়ে হত্যা করল শ্যালকসহ অন্যরা 

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৮:১০ পিএম

ফরিদপুরের মধুখালীতে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহত নিজাম উদ্দিন (৩৫) মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের মানিক শেখের ছেলে। 

বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে নিহতের বাড়িতে এসে নিজামকে কুপিয়ে আহত করে শ্বশুরবাড়ির লোকজন। তাঁকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। 

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজাম উদ্দিনের শ্বশুরবাড়ি থেকে তাঁর শ্যালকসহ বেশ কয়েকজন এসে নিজামের ঘরে ঢুকে। তাঁর নিজামের স্ত্রী ও শ্যালিকাকে ঘর থেকে বের করে দিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

নিহত নিজাম উদ্দিনের ছোট ভাই আজিম উদ্দিন বলেন, ‘বড় ভাইকে তাঁর শ্যালক আশুরুল, ইলিয়াছ, মামুন, হারুনসহ বেশ কয়েকজন মধ্যরাতে ঘরে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আমার ভাই তাঁর শ্যালিকাকে নিয়ে বেড়াতে যায়, পরে তাঁকে নিয়ে রাতে আমাদের বাড়িতে চলে আসে। এই খবর পেয়ে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন শ্যালিকাকে নিতে এসে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

নিহত নিজাম উদ্দিনের শরীরের হাতে ও পায়ে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাঁর শ্বশুরবাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামে।

শুক্রবার সকালে হত্যার সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘সকালে তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

উল্লেখ্য, নিহত নিজাম মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিল।

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর