এনজিও থেকে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম

সম্প্রতি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটিয়েছে কেএনএফ সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

বেসরকারি সংস্থা (এনজিও) হিসেবে যাত্রা শুরু করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। কিন্তু এনজিও থেকে সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয়ে রাঙ্গামাটি ও বান্দরবানের ৬টি উপজেলায় অস্থিতিশীল এক পরিস্থিতি তৈরি করেছে এই গোষ্ঠীটি। সরকারের সঙ্গে শান্তি আলোচনার ভেতরেই বান্দরবানে ব্যাংক লুটের ঘটনা ঘটিয়েছে তাঁরা।

বিশেষজ্ঞরা বলছেন, এদের সঙ্গে আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠীর সংযোগ থাকতে পারে। তাই এদের দ্রুত নিষ্ক্রিয় করা প্রয়োজন।

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানকেন্দ্রিক বম, পাঙ্খোয়া, লুসাই, খুমী, ম্রো, খিয়াং–এই ছয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কুকি চিন ন্যাশনাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিএর) যাত্রা শুরু হয় ২০০৮ সালে। শুরুতে এনজিও হিসেবে যাত্রা শুরু হলেও ২০১৬ সালে কেএনএফ নামে এই গোষ্ঠীটি সশস্ত্র হয়ে ওঠে।

আইনশৃঙ্খলাবাহিনীর তথ্য বলছে, কেএনএফের আলাদা উইং কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন এবং বান্দরবানের চিম্বুক পাহাড় ঘিরে রুমা, থানছি, লামা, আলীকদম ও রোয়াংছড়ি নিয়ে স্বায়ত্তশাসিত রাজ্য তৈরির উদ্দেশ্যে কাজ শুরু করে।

এই গোষ্ঠীর নেতৃত্বে শুরু থেকেই আলোচনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এক সময়ের জনসংহতি সমিতির ছাত্র সংগঠন পিসিপির কেন্দ্রীয় নেতা নাথান বম। মূলত তাঁর নেতৃত্বে বান্দরবানের দুর্গম এলাকায় পার্শ্ববর্তী দেশগুলোর সীমান্ত ও সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে অস্ত্র সংগ্রহ এবং প্রশিক্ষণ গ্রহণ করে কেএনএ। এরই মধ্যে পাহাড়ের অন্যান্য আঞ্চলিক দলগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয় নাথান বমের। ২০১৮ সালে তিনি বান্দরবান থেকে সংসদ নির্বাচনে প্রার্থীও হন।

২০২১ সালে নাথাম বমের নেতৃত্বাধীন এই গোষ্ঠীর পাহাড়ে টাকার বিনিময়ে জঙ্গিদের সহায়তার বিষয়টি সামনে আসে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ৪ সেনা সদস্য এবং কেএনএ’র অন্তত ১৬ সশস্ত্র সদস্য নিহত হন।

নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশ-ভারত ও মিয়ানমার সীমান্তকেন্দ্রিক বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের কারণে সংখ্যায় কম হলেও এই দলটিকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে।

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, ভারতের সেনাবাহিনী যখন মিজো, নাগা বা উলফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তখন তাদের সদস্যরা বিচ্ছিন্ন হয়ে আশ্রয়ের উদ্দেশ্যে হয়ত আমাদের দেশে ঢুকে পড়ে। আবার মিয়ানমারের সেনাবাহিনী যখন সীমান্তে তাদের তৎপরতা বৃদ্ধি করে তখন গ্রুপগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়।

সম্প্রতি এই গোষ্ঠীর সঙ্গে সরকারের বিভিন্ন স্তরের আলোচনায় সংশ্লিষ্ট এলাকায় স্থিতিশীল অবস্থা তৈরিতে বেশ অগ্রগতি হয়েছিল। কিন্তু আলোচনাকালীন ব্যাংক লুটের ঘটনা গ্রহণযোগ্য নয় বলেই মতামত নিরাপত্তা সংশ্লিষ্টদের। এই পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন তাঁরা।

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী বলেন, বিদ্রোহের অনেকগুলো স্তর থাকে। এই গোষ্ঠীটি বর্তমানে মাঝামাঝি বা তিন নম্বর স্তরে চলে গেছে। এখনই এসব গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।

বর্তমানে এই সশস্ত্র গোষ্ঠীর প্রায় পাঁচ শতাধিক সদস্য সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
পার্বত্যাঞ্চলে গাছের সংখ্যা কমার মধ্যেই খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে লাল-বুক বা মদনা টিয়ার দল। বন বিভাগের কর্মীদের পাহারা ও নিরাপদ পরিবেশ...
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর