বিদ্বেষ না ছড়ানোর আহ্বান জানিয়ে কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‍্যালি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পিএম

‘ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’- এই শিরোনামে কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় র‍্যালিতে অংশ নেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ। কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার থেকে-জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে। 

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল প্রধান এ কে এম ইমরানুল হক মারুফ, কোটবাড়ি নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথের, বিজয়পুর কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত হরিভূষণ পাল, মুফতি মো. শহিদুল্লাহ, সনাতনী ধর্মাবলম্বী নিহার দত্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, সদর দক্ষিণ থানার সদস্য শরিফুল ইসলাম রাকিবসহ অন্যান্যরা। 

র‍্যালিতে অংশ নেওয়া কোটবাড়ি নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথের বলেন, ‘আমরা তো কোনো অশান্তিতে নেই। সব কিছুই সাধারণভাবেই আছে, চলছে।’

সনাতনী ধর্মাবলম্বী নিহার দত্ত বলেন, ‘আমাদের বাবা-দাদা-চাচারা যেভাবে মিলেমিশে এদেশে এক সাথে ছিলেন, আমরাও সেভাবেই থাকতে চাই। আমাদের সনাতনীদের তো এখানে কোনো ঝামেলা বা সমস্যা দেখছি না। আমাকে যদিও আমার কোনো বন্ধুর নাম বলতে বলে সবার আগে মুসলমান বন্ধুর নামটাই আসে।  তাই আমরা আগামীতেও ঐক্যবদ্ধ হয়েই থাকব, তারা আমাদের কি চাইল সেটা পরে দেখার বিষয়।’ 

এসময় মুফতি মো. শহিদুল্লাহ বলেন, ‘আমরা ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ আছি। কিন্তু আগরতলায় যেভাবে আমাদের পতাকার অবমাননা করা হলো, আমরা সবাই এর তীব্র নিন্দা জানাই।’

র‍্যালি শেষে কুমিল্লা সদর দক্ষিণ থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে কুমিল্লা জেলা পুলিশ। সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল প্রধান এ কে এম ইমরানুল হক মারুফ বলেন, ‘কুমিল্লায় ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করছি সামনেও ঘটবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করলে পুলিশ সবসময় শান্তিপ্রিয় সাধারণ মানুষের পাশেই থাকবে।’

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি।...
রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রকৃতির এক ভয়ংকর ও বিস্ময়কর রূপ দেখা গেছে। সোমবার বিকালে কাপ্তাই হ্রদের বালুখালীর কিল্ল্যা মুড়ো ত্রিপুরা পাড়ার দিকে হঠাৎ করেই আকাশ থেকে হ্রদের পানির ওপর নেমে আসে একটি...
গাইবান্ধায় নেশার টাকার জন্য ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবা হামিদুল মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। পরে তাকে মায়ের কাছে হস্তান্তর...
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রিজে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের একটি...
শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে দেশ। অপ্রতিম, রামিসা আরও অনেক নাম শোকে স্তব্ধ করে দিচ্ছে জাতিকে। গত ৮ মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। বিশ্লেষকেরা বলছেন, এগুলোকে...
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। একই সঙ্গে অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে...
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর