দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের মামলায় প্রথম স্ত্রীসহ গ্রেপ্তার এমপি নজরুল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির তেজগাঁ বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মামার করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এমপি গাজী নজরুল ইসলামের দাবি অনুযায়ী, প্রথম স্ত্রী মাকসুদা বেগমের সম্মতিতে ১৭ জুন পারিবারিকভাবে মরিয়ম খাতুনের সাথে তার বিয়ে হয়। 

রোববার বিকেলে সেই মরিয়মের মরদেহ উদ্ধার হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এমপিদের বাসস্থান, ন্যাম ভবন থেকে। ৫ নম্বর ভবনের দোতলায় ২০৩ নম্বর ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় ছিল মরিয়মের মরদেহ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশ ও সিআইডি। 

দুই স্ত্রীকে নিয়ে এই ফ্ল্যাটেই থাকতেন এমপি নজরুল। মরিয়মের মৃত্যুর কথা এমপি নজরুলই তার নিরাপত্তা কর্মকর্তাকে জানান। জিজ্ঞাসাবাদের জন্য পরে নজরুল ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয় হাসপাতালে। 

২০ জুলাই মরিয়মের সাথে ভিডিও ভাইরাল হওয়ার পর অন্য নারীর সাথেও গাজী নজরুলের আপত্তিকর ভিডিও প্রকাশ হয়। এসব ঘটনায় নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় ২২ জুলাই নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনকেও বিষয়টি জানানো হয়। তবে তার সংসদ সদস্য পদ বহাল আছে। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা ৩ জন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে...
কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলিতে মারধরে আহত হয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন নিহতের ঘটনায় মামলা হয়েছে। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১১৪ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে এক প্রেস...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬জন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর