ইউপি চেয়ারম্যানকে বের করে দিয়ে কার্যালয়ে তালা মারার অভিযোগ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে ভাঙচুরের পর তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে ইউনিয়ন পরিষদে আসা সেবা প্রত্যাশীরা। সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়া হয়।

জানা যায়, প্রতিদিনের মতো সকালে ইউপি কার্যালয়ে এসে প্রশাসনিক কার্যক্রম শুরু করেন চেয়ারম্যান নুরুল আমিন। এসময় চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাবেদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক মনির হোসেন টিপুর নেতৃত্বে কয়েক যুবক এসে চেয়ারম্যানকে তাঁর অফিস থেকে বের করে দেয়। তারা কার্যালয়ে তালা মেরে দেয় এবং পরবর্তীতে চেয়ারম্যানকে অফিসে না আসতে হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এর আগে তারা বিভিন্ন সরকারি সেবা প্রদান সম্বলিত ব্যানার ভেঙে ফেলে।

স্থানীয় সেবা প্রত্যাশী আইনুল বলেন, ‘চেয়ারম্যান একজন ভালো মানুষ। তিনি ভিন্ন দল করলেও কখনো কাউকে কোনো কাজে হয়রানি করেননি। সাধারণ মানুষের যাতে স্বাক্ষর পেতে সমস্যা না হয় সেজন্য সারাদিন অফিসে বসে থাকেন। তিনি না থাকায় আমাদের অনেক অসুবিধা হচ্ছে।’

একই অভিযোগ করে আরও কয়েকজন সেবা গ্রহীতা। তাদের অভিযোগ, এইভাবে চেয়ারম্যানকে লাঞ্ছিত করা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কার্যালয়ে তালা মারার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত কার্যালয়ের তালা খুলে দেওয়ার দাবি জানায় সেবা নিতে আসা মানুষ।

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আনোয়ার হোসেন বলেন, ‘সকাল বেলা চেয়ারম্যান সাহেব আসার পর কয়েকজন লোক এসে চেয়ারম্যান সাহেবকে অফিস থেকে বের করে দেয়। পরিবর্তীতে তারা অফিসে একটি তালা মেরে দেয়। সরকারি অফিসে এইভাবে তালা মারার নজির আগে ছিল না। এর আগে কয়েকজন এসে সরকারি বিভিন্ন সেবা প্রদর্শনীর ব্যানার ভেঙে ফেলে। সকাল থেকে বিভিন্ন মানুষ অফিসে চেয়ারম্যান সাহেবের স্বাক্ষরের জন্য এসে ফেরত যাচ্ছে।’

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাবেদ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মনির হোসেন টিপুসহ কয়েকজন এসে চেয়ারম্যানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং তাঁকে অফিস থেকে বের করে দিয়ে অফিসের দরজার তালার উপর আরেকটি তালা লাগিয়ে দেয়। এতে সাধারণ সেবা প্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।

তবে অভিযুক্ত জাবেদ হোসেন বলেন, ‘আমজনতা ইউপি কার্যালয়ে তালা দিয়েছে।  আমরা কেউ তালা দেইনি। এটার সঙ্গে আমাদের কোনো সর্ম্পক নেই।’ 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদের কাছে জানতে চাইলে বলেন, ‘আমি এখনো এ বিষয়ে কোনো তথ্য পাইনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘কী কারণে বা কারা ইউপি কার্যালয়ে তালা মেরেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর