‘আদিবাসী’ শব্দ বাতিলে পাহাড়ের দুই সংগঠনের নিন্দা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিলের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এবং হিল উইমেন্স ফেডারেশ (এইচডব্লিউএফ)।

সোমবার পিসিপির কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক অন্বেষ চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় পার্বত্য চট্টগ্রামভিত্তিক দুই সংগঠন। 

বিবৃতিতে বলা হয়, গত ১২ জানুয়ারি নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী সংগঠনের সদস্যদের দাবির প্রেক্ষিতে এনসিটিবি ১২ জানুয়ারি রাতে অনলাইন ভার্সনের পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করে। এনসিটিবির এই সিদ্ধান্তে পিসিপি ও এইচডব্লিউএফ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 

সংগঠন দুটির বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে বসবাসরত ৫০টির অধিক আদিবাসী জনগোষ্ঠীর আত্মপরিচয়কে নিশ্চিহ্ন করে দিতে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালাচ্ছে। সর্বস্তরের আদিবাসী জনগোষ্ঠীর তীব্র বিরোধিতা সত্ত্বেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদেরকে ‘উপজাতি, জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’ নামে অভিহিত করেছিল এবং বিভিন্ন সময়ে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করতে নির্দেশনা জারি করেছিল। 
 
আদিবাসী জনগোষ্ঠী আশা করেছিল যে, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন শাসকগোষ্ঠী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাম্প্রদায়িক এ সিদ্ধান্ত বাতিলপূর্বক আদিবাসীদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ রাষ্ট্রের সর্বক্ষেত্রে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
 
কিন্তু বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও অর্ন্তভুক্তিমূলক বাংলাদেশ বির্নিমাণের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রের নতুন শাসকগোষ্ঠী তার কার্যক্রম পরিচালনা করার কথা বললেও পাহাড় ও সমতলে বসবাসরত আদিবাসীদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপগুলোতে সেটির যথাযথ ও সঠিক প্রতিফলন দেখা যাচ্ছে না।

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর