চট্টগ্রাম ডিসি পার্কে হামলা-ভাঙচুর, ফুল উৎসব পণ্ড

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ পিএম

চট্টগ্রামের লিংকরোডের দৃষ্টিনন্দন ডিসি পার্কে হামলা ও ভাঙচুর চালিয়েছে পরিবহন শ্রমিকরা। এ সময় পার্কটিতে মাসব্যাপী ফুল উৎসব চলছিল।

ভাংচুরের পাশাপাশি শ্রমিকরা লিংকরোড অবরোধ করে বিক্ষোভ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

শ্রমিক ও দর্শনার্থীরা জানায়, পার্কে প্রবেশ নিয়ে রাত পৌনে নয়টার দিকে প্রাইমমুভার শ্রমিকদের সাথে ডিসি পার্কের কর্মীদের হাতাহাতি হয়। পরে পরিবহন শ্রমিকরা জড়ো হয়ে পার্কে হামলা চালায়।

হামলা–ভাঙচুরে চট্টগ্রাম ডিসি পার্কে চলা ফূল উৎসব পণ্ড হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট শ্রমিকরা পার্কটির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফুল উৎসবে ভাঙচুর ও তছনছ করে।  

পরে শ্রমিকরা লিংকরোডে অবরোধ করলে যানচলাচলও বন্ধ হয়ে যায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। প্রায় আধাঘণ্টা পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যানচলাচল শুরু হয়। 

শ্রমিকদের দাবি, রাস্তায় গাড়ি দাঁড়ানোর কারণে ডিসি পার্কের নিরাপত্তা কর্মীরা চালকদের পার্কে নিয়ে গিয়ে মারধর করে।

মোহাম্মদ হাসেম নামের এক প্রাইমমুভার শ্রমিক জানান, ডিসি পার্ক বন্ধ না করা পর্যন্ত তারা প্রাইমমুভার চলাচল বন্ধ রাখবেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘শ্রমিকরা নিজেরা নিজেরা সংঘর্ষে জড়ায়। পরে তারা ডিসি পার্কে হামলা ও ভাঙচুর করে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা-ভাগনি এবং মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়।
রাঙামাটি শহরের তবলছড়ির ভাড়া বাসা থেকে সাজেদুলক হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর