নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে প্রবাসী যুবক আহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ এএম

নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. মিজান (৩৫) নামের এক প্রবাসী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। 

মিজান নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে। 

আহতের বড় ভাই সোলায়মান বলেন, ‘আমার ছোট ভাই দক্ষিণ আফ্রিকা প্রবাসী। গতকাল শুক্রবার সাড়ে ১১টার দিকে মিজান বাসায় ফেরার পথে পূর্ব শত্রুতা জেরে জহির, মিঠু এবং জনিসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জন দুষ্কৃতিকারীরা আমার ভাইয়ের বুকের ডানপাশে এবং ডান পায়ের উরুতে গুলি করে। এ ছাড়া ডান হাতের কনুইতে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় আমার ভাই। পরে খবর পেয়ে দ্রুত আমার ভাইকে আজ ভোরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘আজ ভোরের দিকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’

অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর