চিকিৎসা দেওয়া নিয়ে বাগবিতণ্ডা, পল্লি চিকিৎসকের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৫, ০৭:৪৫ এএম

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এক পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৯) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাল্লা কোট্টা চাঁন মিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই ইমাম উদ্দিন জহির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাফি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

নিহত রাফি অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের মো. আজাদের ছেলে এবং স্থানীয় ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেলে সুলতানা সোলাইমান উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুসহ ফুটবল খেলছিলেন রাফি। খেলার একপর্যায়ে রুমন নামে এক বন্ধুর ঠোঁট কেটে গেলে, তাঁকে স্থানীয় পল্লী চিকিৎসক মো. শাহীনের (৬০) কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ওই সময় শাহীন চা দোকানে বসে ছিলেন। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে শাহীন দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলায় আঘাত করেন। পরে স্থানীয়রা রাফিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

যশোরের শার্শা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮০ ভরি ওজনে ১৮টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারণ–সাতক্ষীরা মহাসড়কের খাজুরার ‘প্রাইম ব্রিকস্’ নামক...
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
নিজের ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ ৮৪ জন আটকের পর, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা...
পাঁচদিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমীতে বিসর্জনের আগে দেবীর চরণে সিঁদুর দিয়ে বরণ করেন সধবা সনাতন নারীরা। স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনায় নারীরা একে...
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন। সফরকালে বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ ঘণ্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৬৪ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৩৭৩ রোগী।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আর ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ...
লোডিং...

এলাকার খবর