লক্ষ্মীপুরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’

আপডেট : ২৪ মে ২০২৫, ১০:০৫ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। এ সময় তারা পুলিশকে ‘অবরুদ্ধ’করে রাখে। শনিবার  দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে চরঠিকা গ্রামের রাজুর বাড়ির সামনে এ ঘটনা হয়।

আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দুপুর ১২টার দিকে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করেন কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস। এসময় এলাকার শতাধিক নেতাকর্মী-সমর্থক একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা। পরে হ্যান্ডকাফসহ আওয়ামী লীগ নেতা রাজু ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেএসডির যুব পরিষদ নেতা ও আওয়ামী লীগ নেতা রাজুর নিকটাত্মীয় খোকন পরবর্তীতে হ্যান্ডকাপটি উদ্ধার করে থানা পুলিশের কাছে দেন।

ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আশরাফ উদ্দিন রাজন রাজু অপরারেশন ডেভিল হান্টের আসামি। আজ দুপুরে পুলিশ ওই এলাকায় মাদক মামলার এক আসামিকে ধরতে অভিযানে যায়। এ সময় পুলিশ সদস্যরা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দেখতে পেয়ে তাকে গ্রেপ্তার করে। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে রাজনকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়।’

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সার্কেল (কমলনগর-রামগতি) মোহাম্মদ রকিবুল হাসান পিপিএম সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ নেতা রাজনকে গ্রেপ্তারের পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ রাজনকে ছিনিয়ে নেয়। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে।’

পুলিশ কীভাবে হ্যান্ডকাপ উদ্ধার করল– এমন প্রশ্নের জবাবে কারও নাম–পরিচয় উল্লেখ না করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘স্থানীয়রা হ্যান্ডকাপটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।’ 

 

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর