অব্যবস্থাপনা-বাড়তি ভাড়ায় পর্যটকশূন্য হাওর

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম

অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপত্তা শঙ্কায় হাওর নিয়ে আগ্রহ কমছে। তবে, হাওরের পরিবেশকে পর্যটকবান্ধব করার আশ্বাস প্রশাসনের। 

এটি কিশোরগঞ্জের নিকলী হাওরের দৃশ্য। ঘাটে সারি সারি নৌকা বাঁধা থাকলেও নেই পর্যটক। একসময় বর্ষায় হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকতো হাওর। দিগন্তজোড়া জলরাশি, দৃষ্টিনন্দন বেড়িবাঁধ আর ট্রলারে ভ্রমণের আনন্দ উপভোগে ভিড় জমাতেন হাজারো দর্শনার্থী। 

তবে লাগামহীন ভাড়া ও অব্যবস্থাপনার কারণে এবার ভরা বর্ষায়ও পর্যটকশূন্য নিকলী। ফলে, বিপাকে পর্যটনসংশ্লিষ্ট স্থানীয় মানুষ। আয় কমে যাওয়ায় কষ্টে দিন কাটছে তাদের। 

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে চলতি বছর হাতেগোনা কিছু পর্যটক হাওরে গেলেও হতাশ তারা। অস্বাভাবিক ট্রলার ভাড়া, খাবারের অতিরিক্ত দাম, অপরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তাহীনতা ও নজরদারির অভাবের অভিযোগ তাদের। 

তবে, হাওরাঞ্চলকে পর্যটকবান্ধব করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। 

কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি বলেন, ‘পর্যটকরা যাতে নির্বিঘ্নে এবং নিরাপদ পরিবেশে হাওর ভ্রমণ করতে পারেন, সেজন্য প্রশাসন কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেকোনো ধরনের অনিয়ম বা সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ 

পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি পর্যটক ও স্থানীয়দের।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় নতুন করে প্রায় ৬০ মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তীরবর্তী মানুষের মধ্যে...
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সঙ্গে সঙ্গে এ পথে কোনো জ্বালানি তেল পরিবহন করতে দেওয়া হবে না...
নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর