মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ বার্তা দেন।
জাহেদ উর রহমান বলেন, কেউ ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভার পরিবর্তন করবেন প্রধানমন্ত্রী। ১৭ বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে পুলিশ ও প্রশাসনে থাকা গণঅভ্যুত্থানে হত্যা ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপতথ্য ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে জনস্বার্থে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলে বলেন জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার।
তথ্য উপদেষ্টা আরও বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ১ বছরেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা। সরকার যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।



