লক্ষ্মীপুরে হামলায় জামায়াত নেতা নিহত, বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ জুন ২০২৫, ১১:০৯ পিএম

লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কাউছার আহমেদ মিলন (৬০) নামে জামায়াত নেতা নিহতের ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। 

মামলায় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা সোহাগ হোসেনসহ বিএনপির ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরো ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

অপরদিকে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতা-কর্মীরা। বিকেলে সদর উপজেলার জকসিন বাজারে অভিরখীল দাখিল মাদরাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। পরে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে সমাবেশ করে জামায়াতের নেতা-কর্মীরা।

এদিকে, এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন ও যুগ্ম আহ্বায়ক কাজী মোফাজ্জল হোসেন রনিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে তাদের তদন্তের কাজ শেষ করতে বলা হয়েছে। শুক্রবার রাতে এই তদন্ত কমিটি গঠন করা হয়। নিহতের পরিবার ও জামায়াতের নেতা-কর্মীরা কাউছারের মৃত্যুর ঘটনায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজনকে দায়ী করেছেন। তবে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় একটি ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। ঘটনাটি রাজনৈতিক নয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ‘কাউছার আহমেদ নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে আরো ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।’

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজিবপুর এলাকায় রিয়াজ হোসেন বাবলু ও সোহাগদের সঙ্গে মারামারি হয় জামায়াত নেতা কাউছারের ভাই আলতাফ হোসেন আরজুর। ঘটনার সময় কাউছারসহ তাঁর পরিবারের চারজন আহত হন। পরে তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। এরপর বিকেলে কাউছার অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান। স্বজনদের দাবি, রিয়াজসহ অন্যদের মারধরের কারণে কাউছার মারা গেছেন। নিহত কাউছার আহমেদ সদর উপজেলার রাজিবপুর এলাকার মৃত মমিন উল্যার ছেলে ও বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়রা জানান, কাউছারের ভাতিজা দেড় মাস আগে এলাকায় একটি টিউবওয়েল চুরি করে। সে ঘটনায় বৃহস্পতিবার (৫ জুন) সকালে টুকামিয়ার পুল এলাকায় রিয়াজ তাঁকে আটক করেন। খবর পেয়ে আরজু গিয়ে ছেলেকে উদ্ধার করে নিয়ে আসেন। সে সময় উভয়ের মধ্যে মারামারি হয়। পরে উভয়পক্ষ হাসপাতালে চিকিৎসা নেয়। পরে রিয়াজরা এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য রেখায় চার দিন রাখার পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর