শাহ আমানত বিমানবন্দরে বিদেশি সিগারেটসহ আটক ২

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৫:২২ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯৫ কার্টন বিদেশি সিগারেটসহ বিদেশফেরত দুই যাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার পৃথক দুটি ফ্লাইট থেকে তাদের আটক করা হয়। সিগারেট ছাড়াও তাদের একজনের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও বেশকিছু আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে।  

আটক দুই যাত্রী হলেন—মোহাম্মদ আবু নাসের ও মিন্টু দেবনাথ। আবু নাসের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুরের বাসিন্দা আহমেদ কবীরের ছেলে। আর মিন্টু দেবনাথ নগরের চান্দগাঁও থানার বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যে বিমানবন্দর সিকিউরিটি ও বিমানবাহিনী টাস্কফোর্স পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে সকাল ৯টা ২০ মিনিটে মাস্কট থেকে সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১’এর যাত্রী মোহাম্মদ আবু নাসেরকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬০ কার্টুন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল ফোন এবং ১৪০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে করে আবুধাবি থেকে আসা মিন্টু দেবনাথকে আটক করা হয়। তার কাছ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫ কার্টুন সিগারেট জব্দ করা হয়।

এসব পণ্য যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত ছিল। তাই শুল্ক আইনের (ডিএম) আওতায় এগুলো আটক করা হয়েছে। উদ্ধার করা সমস্ত পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
গেল দুদিনে উপজেলার ২০টিরও বেশি এতিমখানায় গিয়ে অভিযুক্ত উপজেলা যুবদল নেতা মনির হোসেন মোল্লা ১০ থেকে ১২ হাজার টাকা করে পৌঁছে দিয়েছেন এবং দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন এতিমখানাগুলোতে। তবে এসব অভিযোগও...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর