এতিমখানার বরাদ্দ বিতরণে নয়ছয়, টাকা ফেরত দিলেন যুবদল নেতা!

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এতিমখানার জন্য সরকারি বরাদ্দের এক টন করে চাল বিতরণে অনিয়মের খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠার পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। 

এদিকে গেল দুদিনে উপজেলার ২০টিরও বেশি এতিমখানায় গিয়ে অভিযুক্ত উপজেলা যুবদল নেতা মনির হোসেন মোল্লা ১০ থেকে ১২ হাজার টাকা করে পৌঁছে দিয়েছেন এবং দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন এতিমখানাগুলোতে। তবে এসব অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

এর আগে, উপজেলার ৪৬টি এতিমখানার জন্য বরাদ্দকৃত ৪৬ টন চাল বিতরণে অনিয়মের অভিযোগ সামনে আসে। অভিযোগ ছিল, এক টন চালের পরিবর্তে অধিকাংশ প্রতিষ্ঠানে ৫০০ থেকে ৬০০ কেজি চাল অথবা ১৫ থেকে ১৭ হাজার টাকা দিয়ে বাকি চালের মূল্য আত্মসাৎ করা হয়েছে।

কয়েকটি এতিমখানা পরিদর্শন করে তাদের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ প্রতিষ্ঠানই অতিরিক্ত ১০ থেকে ১২ হাজার টাকা পেয়েছে। সংশ্লিষ্টরা দাবি করেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত পক্ষ তাদের কাছে গিয়ে এই টাকা দেয়।

কয়েকটি এতিমখানা কর্তৃপক্ষ ভিডিও সাক্ষাৎকারে জানান, শুরুতে কোনো প্রতিষ্ঠানকে ১৫ হাজার, আবার কোনো প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা দেওয়া হয়েছিল। এক টন চালের পরিবর্তে মাত্র ৫০০ থেকে ৬০০ কেজি চাল বা তার সমমূল্যের আংশিক অর্থ দিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়। পরে সংবাদ প্রকাশের পর বাকি অর্থ ফেরত দেওয়া শুরু হয় বলে তারা দাবি করেন।

উপজেলার সাড়ে পাঁচানী হোসাইনীয়া এতিমখানার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল আমীন মাস্টার বলেন, এতিমদের স্বার্থে সংশ্লিষ্টদের কাছে বারবার অনুরোধ করেও কোনো ফল পাইনি। কিন্তু সংবাদ প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে। এতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'

কলাকান্দা ইউনিয়নের সাতানী নেদায়ে ইসলাম আশেকী মানঞ্জুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি বাহাউদ্দিন বলেন, প্রথমে এক টন চালের পরিবর্তে আমাকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল এবং জানানো হয়েছিল আর কিছু দেওয়া হবে না। পরে বৃহস্পতিবার আরও ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এতে আমাদের এতিমদের অনেক উপকার হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদল নেতা মনির হোসেন মোল্লা বলেন, 'আমি এসব বিষয়ে কিছুই জানি না। অভিযোগের কোনো ভিত্তি নেই।'

চাল বিতরণ কমিটির সভাপতি ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, একই দিনে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রেললাইন পারাপারে সচেতনতা বৃদ্ধি, ছাদে নিরাপত্তা নিশ্চিত করা, শিশু-কিশোরদের জলাশয়ে নজরদারির আওতায় রাখা এবং মহাসড়কে...
কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ আঘাত হেনেছে একটি আকস্মিক টর্নেডো। শুক্রবার বিকেল প্রায় ৩টার দিকে সৈকতের সুগন্ধা ও লাবনী পয়েন্টে সৃষ্ট এই ঘূর্ণিবাতাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটক ও স্থানীয়দের মধ্যে।
এরইধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় দুই শতাধিক বসতবাড়ি। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে নদীপাড়ের মানুষের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন প্রতিরোধে জেলার প্রায় ১৩টি এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা...
পাহাড়ি ঢলে আসা বালু ও পলিমাটি জমে নাব্য সংকট তীব্র হয়েছে খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গী নদীতে। ফলে অল্প বৃষ্টিতেই বন্যার কবলে পড়ছে নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। বন বিভাগ বলছে, বন উজার ও জুম চাষের কারণে...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
কক্সবাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। বিষয়টি সেনাবাহিনী সংশ্লিষ্ট আইন অনুযায়ী...
সম্প্রতি লাহোরের ঐতিহাসিক ফ্লেটিস হোটেলে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাঁর মাথায় মিস ওয়ার্ল্ড মুকুট পরিয়ে দেন সাবেক মিস পাকিস্তান ড. শাফাক আখতার ও মিস্টার পাকিস্তান আতাউল্লাহ গুজ্জর।
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর