বিপৎসীমা ছুঁল কাপ্তাই বাঁধের পানি, খুলল জলকপাট

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম

উজান থেকে পানি আসায় বিপৎসীমা স্পর্শ করেছে কাপ্তাই বাঁধের পানি। এতে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট। এর ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে বাঁধের ১৬টি দরজা দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, ‘হঠাৎ করে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যায়। দুপুর ২টা ৩০ মিনিটের পর ১০৮.৬৫ ফুট মীনস সি লেভেল অর্থাৎ বিপৎসীমা অতিক্রম করে। ২টা ৪৫ মিনিটে বাঁধের ১৬টি দরজা দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।’

চলতি বছরের গত জুলাই মাসের শেষে এবং আগস্ট  মাসের শুরুতে দেশে ও ভারতের মিজোরামের প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই  হ্রদের পানির উচ্চতা  বিপৎসীমার অতিক্রম করে। গত ৫ আগস্ট দিবাগত রাত ১২টা ৫ মিনিটে প্রথমবারের মতো কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি দরজা ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হয়েছিল। 

পরে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এরপর কেন্দ্রের জলকপাট দেড় ফুট, পরবর্তীতে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত করে ছেড়ে দেওয়া হয়েছিল। অবশেষে পানি ছাড়ার ৭ দিন পর হ্রদের পানির উচ্চতা কমে আসায় গত ১২ আগস্ট সকাল ৯টায় জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।

এরপর পানি বাড়ায় দ্বিতীয়বারের মতো গত ২০ আগস্ট বুধবার রাত ৮টায় বাঁধের ১৬টি দরজা ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। এতে করে কাপ্তাই হতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হয়েছিল। এরপর আজ তৃতীয়বারের মতো বাঁধের জলকপাট খুলে দেওয়া হলো।

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১১...
লোডিং...

এলাকার খবর