প্রধানমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না: চিফ হুইপ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

ভারতে হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ শুক্রবার সকালে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের অষ্টাদশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ সেপ্টেম্বর। এ সম্মেলনের আয়োজক ভারত। প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ প্রশ্নে কিছুদিন ধরেই আলোচনা চলছিল।

চিফ হুইপ বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত না করে বিমসটেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানোর কারণেই প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ দেবেন না।

বিগত সরকারের করা বিভিন্ন স্বার্থবিরোধী চুক্তি বাতিল করা হবে কি না– এমন প্রশ্নে তিনি বলেন, ১০১টা চুক্তি পর্যালোচনা করছে সরকার।

চিফ হুইপ বলেন, হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ সরকার পরিশোধ করেছে। দেশে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে এবং বিদ্যুৎ, ও গ্যাস সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই।

তিনি জানান, ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মধ্যে বিরোধী দলকে একটিতে সভাপতি, ২২ টিতে তিনজন করে এবং বাকিগুলোতে দুজন করে সদস্য রাখা হয়েছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। আজ শুক্রবার শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ...
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই ডিজিটাল হাজিরা দিচ্ছেন।
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এ আইন হবে সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তারা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, তা নিশ্চিত করবে সরকার। আর...
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।
ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনিয়মের সংবাদ প্রচারের পর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় অনিয়মের সত্যতা পেলে ২৪ ঘণ্টার মধ্যেই...
নাটোরে খেজুরের ডাল কাটতে গিয়ে ভীমরুলের আক্রমণের পর চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামের ওই বৃদ্ধা...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের...
লোডিং...

এলাকার খবর