নোয়াখালীতে মেঘনার তীরে রাসেল ভাইপার, পিটিয়ে মারল জনতা

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর তীরে রাসেল ভাইপার সাপ দেখা গেছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার হরণী ইউনিয়নের চতলার খাল এলাকায় সাপটি দেখে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কিত লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেলে মেঘনা নদীর তীরে ঘুরতে যাওয়া লোকজন হঠাৎ বড় আকৃতির একটি সাপ দেখে। পরে অভিজ্ঞ লোকজন সাপটি বিষধর রাসেল ভাইপার বলে নিশ্চিত করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লোকজন লাঠিসোটা নিয়ে সাপটিকে মেরে ফেলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী তালহা সিফাত বলেন, ‘আমরা ঘুরতে গিয়ে সাপটি দেখি। পরে সাপটি একটি গাছের গুড়ির পাশে আশ্রয় নেয়। রেসকিউয়ের জন্য অনেক জায়গায় ফোন দিয়েছি, কিন্তু কেউ সাড়া দেয়নি। শেষ পর্যন্ত লোকজন ভয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।’

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ‘রাসেল ভাইপার সাধারণত শুষ্ক অঞ্চল ও বনাঞ্চলে বসবাস করে। মেঘনার তীরে এমন সাপের উপস্থিতি অস্বাভাবিক হলেও জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে এখন বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির সাপ দেখা যাচ্ছে। এর আগেও এমন সাপ দেখা দিয়েছিল, আমরা সেটি উদ্ধার করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দিতে হবে, যাতে সাপ নিরাপদে উদ্ধার করে সংরক্ষিত স্থানে রাখা যায়।’ 

সাধারণ মানুষকে সাপের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেন তিনি।

নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
নোয়াখালীর সেনবাগ উপজেলায় খনন শেষে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ' খনন শেষে এ গ্যাসে সন্ধান মিলে।  মঙ্গলবার...
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।  
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর