নোয়াখালীতে ট্রাকচাপায় ৬ জনের মৃত্যুর ঘটনায় ট্রাকচালক আটক

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ট্রাকচালক আব্দুর জাহেরকে আটক করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থীসহ সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী ও চালকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

আটক আব্দুর জাহের (৪০) লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরশিতা গ্রামের তিতা মিয়া পণ্ডিত বাড়ির মোসলেহ উদ্দিনের ছেলে।
 
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কবিরহাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরীফের সামনে থেকে ওই ট্রাকচালককে আটক করে।

এর আগে, মঙ্গলবার দুপুরে কবিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের পূর্ব ফতেহপুরে কবিরহাট ফাজিল মাদরাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন–অটোরিকশাচালক কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত খোরশেদ আলমের ছেলে শাহ আলম খোকন, একই পৌরসভার গিয়াস উদ্দিনের মেয়ে ইসরাত জাহান, কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়ার সিরাজুল হকের ছেলে সুলতান আহমদ সুমন, সেনবাগ উপজেলার নবীপুরের আবুল কালামের ছেলে তামিম হাসান, বিবি কুলসুম ও জান্নাত।

এর মধ্যে তানিম হাসান নোয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং ইসরাত জাহান একই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে জেলা শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা বসুরহাট যাচ্ছিল। পথে কবিরহাট ফাজিল মাদরাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে অনেক দূর নিয়ে যায়। এতে অটোরিকশার চালকসহ তিন যাত্রী ঘটনাস্থলে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং একজনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের তিনজনকেও মৃত ঘোষণা করেন।

কলেজ ছাত্র তামিম হাসানের বাবা আবুল কালাম জানান, তামিম তাঁদের একমাত্র ছেলে। কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল সে।

ফায়ার সার্ভিসের কবিরহাট স্টেশন লিডার ফিরোজ আলম জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান তারা। অপর তিনজনের মধ্যে দুজনের মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং একজনের মরদের কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ওসি মো.শাহীন মিয়া আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও দুই ঘণ্টার মধ্যে তাঁকে আটক করে পুলিশ। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। নিহতদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। অপর দুটি মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।  ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর