কিশোরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলে বাসের চাপা, নিহত ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশা ও একটি সাইকেলকে চাপা দেয়। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশা ও একটি সাইকেলকে চাপা দেয়। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আজ শনিবার সকালে পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সেলিম মিয়া (৩৫)। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।

আহতরা হলেন, পৌরসদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া ও পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘অনন্যা পরিবহন’ নামের একটি বাস বরাটিয়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সাইকেলকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেলিম মিয়া নামের এক অটোরিকশাযাত্রী নিহত হন।

এ সময় সাইকেল আরোহী এবং অটোরিকশার চালক ও অপর এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অজ্ঞাত পরিচয়ের একজন মারা যান।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বায়োজিদ বলেন, হাসপাতালে আনার আগেই একজন মারা যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, একজন ঘটনাস্থলেই মারা গেছেন, কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলমগীর মাঝি নামের এক জেলের জালে এক খ্যাওয়েতে (একবার জাল টানা) ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শুক্রবার বিকেলে এসব মাছ মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মনোয়ারা ফিশ নামের...
রাজধানীর গেন্ডারিয়ার হাবিব নগরের মেহেরুন টাওয়ারের বাসার কক্ষ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি...
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে আজাদ হোসেন (৩৪) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর গলায় দড়ি প্যাঁচানো এবং শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে...
দক্ষিণ ঢাকার প্রায় সব ওয়ার্ডেই ময়লার টাকা নেওয়া হয় নির্ধারিত চাঁদার চেয়ে বেশি। কোনো হুঁশিয়ারিতেই কান দিচ্ছেন না ঠিকাদাররা। এতে বছরে প্রায় ৩০০ কোটি টাকা আয় হচ্ছে তাদের। যেখান থেকে মাত্র ১২ কোটি...
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘ভিভো প্রেজেন্টস এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’। ২ থেকে ৪ আগস্ট আয়োজিত এ উৎসবে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজারের...
অনলাইন কেনাকাটায় গ্রাহকদের জন্য বড় ছাড়ের আয়োজন নিয়ে আসছে দারাজ বাংলাদেশ। ‘৮.৮ গ্রেট ৮ সেল’ ক্যাম্পেইনে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। ‘মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ’...
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজি অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন। শনিবার রাজধানীতে...
জামায়তে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দেশে খুন চলবে দুর্নীতি চলবে অথচ এটি নিয়ে কথা বলা যাবে না, এটা আরেকটি কর্তৃত্ববাদ।’
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর