ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লীতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে ভারত। এসব এক সাথে চলতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে ভারত। এসব এক সাথে চলতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার আমরা চাই। তদন্ত হচ্ছে, শিগগিরই ফল পাওয়া যাবে। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও তার দোসরদের অন্যায়ের বিচার হবে। চেতনা বিক্রির রাজনীতি দেশবাসী দেখেছে। চেতনা বিক্রির রাজনীতি দেশে আর হবে না।’

তিনি বলেন, ‘যারা আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে, চেতনাকে পুঁজি করে রাজনীতি করছে, তারাই ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত হাসিনার কার্ড খেলে বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক করতে চাইলে, সেটি যায় না। দুটো বিপরীতমুখী দিল্লীতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা। ভারত এসব অ্যালাউ করছে, আবার বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে ভারত, এসব এক সাথে চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘১/১১ এর সবচেয়ে বেশি সুবিধাভোগী আওয়ামী লীগ। সে সময়ের কুশীলবরাই এখন দেশের বাইরে পলাতক।’

দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া কাম্য ছিল না বলে ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক...
ভারতের দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়ের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করছে ঢাকা। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।  
 ২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক দিন। কয়েক সপ্তাহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের ধারাবাহিকতায় এদিন নাটকীয় পরিবর্তন ঘটে ক্ষমতার। পতন হয় দেড় দশকের সরকারের। কোটা...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর...
ভবন নির্মাণে অনিয়ম রিহ্যাব, রাজউক ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় হয় বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে দুর্যোগ সহনশীল...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশা ও একটি সাইকেলকে চাপা দেয়। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান...
দেশের বাজারে একদিনের ব্যবধানে বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি - বাজুস। নতুন দাম আজ শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর