সমুদ্রপথে ইয়াবা পাচার, পতেঙ্গায় বড় চালান জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রপথে আসা ৫ লাখ ইয়াবার বড় চালান জব্দ করেছে র‍্যাব-৭। অভিযানে ৯ জন আটক, যাদের মধ্যে ৫ জন রোহিঙ্গা। ট্রলারের ইঞ্জিন রুমে লুকানো ছিল প্রায় ১৫ কোটি টাকার ইয়াবা।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম

সমুদ্রপথে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা পাঁচ লাখ ইয়াবার বড় একটি চালান জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। শুক্রবার রাতে গোপন সংবাদে নগরীর পতেঙ্গায় ১৫ নম্বর ঘাট এলাকায় একটি ফিশিং ট্রলার থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় এর সাথে জড়িত নয়জনকে আটক করা হয়। এর মধ্যে পাঁচজন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক।

শনিবার দুপুরে চান্দগাও র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম হাফিজুর রহমান।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল এম হাফিজুর রহমান জানান, চক্রের রোহিঙ্গা সদস্যরা দীর্ঘদিন ধরে সমুদ্রপথে চট্টগ্রাম হয়ে দেশের নানা প্রান্তে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।

জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রের সদস্যরা স্বল্পমূল্যে ইয়াবা ক্রয় করে বেশি মুনাফার আশায় সারা দেশে ইয়াবা সরবরাহ করত। জব্দ পাঁচ লাখ ইয়াবা ট্রলারের ইঞ্জিন রুমে তিনটি বস্তার মধ্যে স্কচ টেপে বিশেষ কৌশলে রাখা ছিল। যার আর্থিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। এ ঘটনায় ফিশিং ট্রলারটিও জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর