চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসলের সময় সাঁতার কাটতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী সাহেব বাজারের মমিনপুর এলাকার ডাকাতিয়া নদীতে এ ঘটনা হয়।
নিখোঁজ শিশুদের মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একজনকে উদ্ধার করেছে। অপরজন এখনো নিখোঁজ রয়েছে।
নদী বন্দর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ জানান, উদ্ধার হওয়া শিশু শাহাদাত হোসেন। আর নিখোঁজ শিশু মাহমুদ হোসেন। ঘটনার খবর পেয়ে চারজন ডুবুরি ও নদী বন্দরের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযানে অংশ নেয়।
স্থানীয় বাসিন্দা ও শিশুদের পরিবার জানায়, তারা ৩/৪ জন মিলে নদীতে গোসল করতে যায়। সেখানে সাঁতার কাটতে গিয়ে দুই শিশু পানিতে তলিয়ে যায়।
গেল এক বছের পদ্মা-মেঘনা ডাকাতিয়া নদীর মোহনা থেকে ৫ কিলোমিটারের মধ্যে গোসল করতে গিয়ে অনন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।



