স্রোত আর গভীরতার ফাঁদে প্রাণ ঝরছে ডাকাতিয়ায়

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৫:০২ পিএম

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণহানির সংখ্যা বেড়েছে। সাঁতার না জানা, নদীর গভীরতা ও তীব্র স্রোত সম্পর্কে ধারণা না থাকায় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। এ অবস্থায় বেশি ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করে জনসচেতনতা কার্যক্রম শুরু করার আশ্বাস প্রশাসনের।

চাঁদপুর শহরের উত্তর গুণরাজদী আল-আমিন এতিমখানার সুপার ও মসজিদের ইমাম মুফতী মো. শামছুদ্দিন। সম্প্রতি ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মারা যান তিনি। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই নদীতে নেমে মৃত্যু হয়েছে ৫ জনের। 

নদীতীরের বাসিন্দারা বলছেন, পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থল থেকে প্রথম ৫ কিলোমিটারে গোসল করতে নেমে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিকল্প ব্যবস্থা না থাকায় নদীর পানির ওপর নির্ভরশীল এই এলাকার বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। 

গেল ২ বছরে ৩ নদী থেকে প্রায় অর্ধশত মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। যার মধ্যে ডাকাতিয়া নদীর প্রথম ৫ কিলোমিটারের মধ্যে নিখোঁজের সংখ্যাই বেশি। 

চাঁদপুর নদী স্টেশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে নদীতে ডুবে মৃত্যুর সংখ্যা।’

ডাকাতিয়া নদীর বেশি ঝুঁকিপূর্ণ জায়গাগুলো নির্ধারণ করে জনসচেতনতা কার্যক্রমের পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। 

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘নদীর যেসব এলাকা ঝুঁকিপূর্ণ তা চিহ্নিত করতে হবে। পাশাপাশা জনগণকে সচেতন করতে হবে। এছাড়া যারা সাঁতার জানে না তাদের সাঁতার শেখাতে হবে।’

এই এলাকায় বিকল্প পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন নদীতীরের বাসিন্দারা।

নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ এক বৃদ্ধ চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন। এ ঘটনায় মৃত্যুর তিন দিন পরও মামলা গ্রহণ না করার অভিযোগ তুলে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল,...
বরগুনায় এক মৌসুমি ব্যবসায়ী রাতে নিখোঁজ হওয়ার পর সকালে তার মাথাবিহীন দেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। তবে এখনো তার মাথা...
মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ওই প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ সোমবার  দুপুর ১২টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকার...
আরও একটি বিশ্বকাপ চলে এল। ক্রিশ্চিয়ানো রোনালদো-ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—৪১ বছর বয়সী এই কিংবদন্তি কি এবার পারবেন অধরা সেই সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরতে?
মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর সাইডলাইন বৈঠকে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
ব্যাংক রেজুলেশন আইনের ১৮ এর ক-ধারা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে এ উদ্বেগ জানানো হয়।
কোরবানি ঈদ উপলক্ষে প্রচারে এসেছে অসংখ্য নাটক। তার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে ‌‘বই পোকা’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান।  এতে জুটি হয়ে...
লোডিং...

এলাকার খবর