ভিন্নধর্মী গল্পে ‘বই পোকা’, প্রশংসায় ভাসছেন বাসার-সাদনিমা

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৬:১২ পিএম

কোরবানি ঈদ উপলক্ষে প্রচারে এসেছে অসংখ্য নাটক। তার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে ‌‘বই পোকা’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান। 

এতে জুটি হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের মনে দাগ কেটেছে।

গত ২ জুন ইউটিউব চ্যানেল ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয়েছে নাটকটি। গড়পড়তা ট্রেন্ডি-কমেডি গল্পের ভিড়ে ভিন্নধর্মী ভাবনার পারিবারিক আবহের নাটকটি বেশ প্রশংসিত হয়েছে। প্রচার হওয়ার চারদিনেই নাটকটি দেখেছেন প্রায় ৯ লাখেরও বেশি দর্শক। কয়েক হাজার মন্তব্যের সবই এ নাটকের গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয় নিয়ে মুগ্ধতা প্রকাশের।

বই পোকার অন্য একটি দৃশ্য। ছবি: ক্লাব ইলেভেন

নির্মাতা তপু খান জানান, বই পোকা নাটকটিতে দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়ার মন্দ প্রভাব এবং এই আসক্তির নেতিবাচকতা। সেইসঙ্গে তরুণ প্রজন্মকে সাহিত্যের দিকে মনযোগী হওয়ার বার্তাও দেওয়া হয়েছে। 

গল্পকার আকবর হায়দার মুন্না বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে সোশ্যাল মিডিয়া নিয়ে ফ্যান্টাসিটা বাড়াবাড়ি রকমের। এতে পারিবারিক, সামাজিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। পাশাপাশি এখন মানুষ বই, সাহিত্য পড়তে চায় না। এই বিষয়গুলোকে নাড়া দিতেই এই গল্পের ভাবনা। দর্শকের ভালো লাগছে দেখে তৃপ্তি পাচ্ছি।’

নাটকটিতে বিশেষ একটি চরিত্রে রয়েছেন তারিক আনাম খান। ছবি: ক্লাব ইলেভেন

অভিনেতা খায়রুল বাসারের ভাষ্য, ‘একটা ভিন্নধর্মের গল্পের নাটক বই পোকা। এর সংলাপগুলো হৃদয় ছুঁয়ে যায়। তপু ভাইকে ধন্যবাদ এমন একটা নাটকের জন্য।’

নাটকটিতে কাজ করে আনন্দিত এই প্রজন্মের অভিনেত্রী সাদনিমাও। তিনি জানান, বই পোকা নাটকে কাজের অভিজ্ঞতা দীর্ঘদিন মনে থাকবে তাঁর। চরিত্রটির প্রেমে পড়েছেন তিনি। 

বই পোকাতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা, রোজি সিদ্দিকী প্রমুখ। বিশেষ একটি চরিত্রে রয়েছেন তারিক আনাম খান।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর