ফেনীতে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৮

ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝায় ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপডেট : ১১ জুন ২০২৬, ১২:১৭ পিএম

ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝায় ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় সেখানে কয়েকজন স্থানীয় লোকজন জড়ো হন। হঠাৎ ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পাশে অবস্থানরত লোকজন চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার জানান, আহত ১০ জনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের অনেকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, নিহতদের মধ্যে জাহাঙ্গীর নামে ৪০ বছর বয়সী একজনের নাম জানা গেলেও অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদারীপুরের রাজৈরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামীম মুন্সী নামের একজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
রাজধানী বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনের নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর হাসপাতাল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করেছেন অজি ব্যাটাররা। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ৮৬...
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আজ বেলা ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার...
দেশের বাজারে আজ আবারও সোনার দাম কমেছে। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। আর গতকাল কমেছিল সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর