চক্ষু বিশেষজ্ঞ ডা. রবিউল হোসেন আর নেই

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

দেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ এবং চট্টগ্রামে চক্ষু চিকিৎসা সেবার অন্যতম পথিকৃৎ প্রফেসর ডা. রবিউল হোসেন মারা গেছেন। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা ছিলেন। তাঁর মৃত্যুতে চিকিৎসা অঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী এবং অসংখ্য রোগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

দীর্ঘ চিকিৎসক জীবনে প্রফেসর ডা. রবিউল হোসেন লাখো মানুষের চোখের চিকিৎসা দিয়েছেন এবং অনেকের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে ভূমিকা রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত ও পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দেশের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। 

রোববার সকাল ৯টায় চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে জানাজা, এরপর বিকেল ৪টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছরা মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

প্রফেসর ডা. রবিউল হোসেনের মৃত্যুতে চিকিৎসক সমাজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। 

 

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় তুরাগ নদী থেকে মরদেহ উদ্ধার হওয়া রনি মোল্লা ছিলেন মাদকাসক্ত। দুইবছর ধরে নিরাময় কেন্দ্রে নিয়েছেন চিকিৎসা। কোনো দলের সাথে কখনোই তার সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে পরিবার।...
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে পাঁচ গ্রামের বাসিন্তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
জামালপুরের মেলান্দহে নিজের শিশুর সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে শ্রাবন্তী নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন । আজ রোববার সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী...
ইতালির রাজধানীতে শিশু কন্যাসহ বাংলাদেশি দম্পতি খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেনের বাড়িও নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আবদুল আহাদের ছেলে। ইতালির প্রসিকিউটর এই...
ইরানের জোরদার প্রতিরক্ষায় রণকৌশল পরিবর্তনের পরিকল্পনা যু্ক্তরাষ্ট্রের। তেহরানের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটির কয়েকটি ইসরায়েলে সরাতে চায় ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে...
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর অপরাধী চক্র পাটালি গ্রুপের মূল হোতা মো. শামীম পাটালিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ...
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে এর তদন্ত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা...
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে সরকার একদলীয় শাসন কায়েম করতে চায় নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়—জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন দলটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর