‘চাঁদার দাবি’, চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ৩৫ লাখ টাকা লুট

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে নির্বিচারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষের অভিযোগ, এককালীন দুই কোটি টাকা ও প্রতিমাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবির দুই দিনের মাথায় এই হামলা চালানো হয়। হামলার সময় ৩৫ টাকা লুট করে নিয়ে গেছে উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে। 

হামলার শিকার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট - ডিডিএনের হেড অফ সেলস এস এম রবিউল ইসলাম রাকিব জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডে ডিডিএন কার্যালয়ে ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে এসে হামলা চালায়। তারা সব কম্পিউটার ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ডিডিএন–এর অন্যতম পরিচালক মোহাম্মদ রিদওয়ানুল কবির অভিযোগ করেন, সন্ত্রাসী বড় সাজ্জাদের লোক পরিচয়ে ডেভিড ইমন তাদের ব্যবস্থাপনা পরিচালক আদিল বিন মামুনকে গত শনিবার মোবাইলে কল করে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। 

সামাজিক মাধ্যমে একটি অডিও কল ছড়িয়ে পড়েছে। সেখানে সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমন নামে একজনকে দুই কোটি টাকা চাঁদা দাবি করতে শোনা যায়। ডেভিড ইমন ‘তার সম্পর্কে চট্টগ্রামের পুলিশ কমিশনার থেকে জেনে নিতেও অনুরোধ  করেন।’

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরিহিতি কয়েকজন তরুণ-যুবক কার্যালয়ে বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে প্রবেশ করে। তাদের চেয়ার-টেবিল, কম্পিউটারসহ আরও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করতে দেখা যায়। কুড়ালের ভয় দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিতেও দেখা গেছে। 

নগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী জানান, জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই গ্রেপ্তার করা হবে।  

১২ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ নেই কুমিল্লা সদর হাসপাতালের প্রধান ভবনের নিচ তলার দুটি ওয়ার্ডে। সোমবার সকালে অতি ভারী বৃষ্টিপাতের পর মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে জলাবদ্ধতা তৈরি হলে এরপর থেকেই...
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির ৮ চাঁকা লাইনচ্যুত হয়েছে।  
ভারী বৃষ্টিতে পানি বেড়ে যমুনা নদীর ভাঙন তীব্র হওয়ায় ভিটেমাটি হারানোর শঙ্কায় সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষ। জেলার ৫টি উপজেলার চরগুলোতে একের পর এক বিলীন হচ্ছে ঘর, ফসলি জমি, স্কুল ও রাস্তাঘাট।...
১৩ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি মাদসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টায় মাদরাসা থেকে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করছিল ওই শিশু। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশি আলম...
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
মাছ ও লবণের ঘের রক্ষায় জলকপাট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম দুইদিন এই অবস্থা ছিল। তবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়...
টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে আবারও ফুলেফেঁপে উঠেছে তিস্তা নদী। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। সোমবার রাত ৮টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে...
অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। নতুন বিল অনুযায়ী, এ ধরনের সাইবার অপরাধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর